আমি ধরেই নিয়েছি আপনার একাউন্ট আছে এবং কিভাবে এপস থেকে কিংবা ওয়েবসাইট থেকে টিকেট কাটতে হয় তা আপনি জানেন।
বর্তমানে অনলাইনে টিকেট কাটার সুবিধার থাকার কারনে এখন আমরা ঘরে বসেই টিকেট পাচ্ছি। প্রচুর চাহিদার কারনে এখন অনলাইনে মূল টিকিটের ৫০% টিকেট অনলাইনে ছাড়া হয় যার কারনে সবাই এখন অনলাইনমুখী হচ্ছে। ষ্টেশনে যেয়ে টিকেট কাটার ঝামেলা কিংবা যাওয়া আসা আর লাইনে লম্বা দাঁড়িয়ে থাকা একটু বিরক্তিকর আর কষ্টের। তারচেয়ে অনলাইনে ঘরে বসেই আরামসে টিকেট কাটা যাচ্ছে। তবুও অনেকেই টিকেট কাটতে যেয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই আপাতত টিকেট সংক্রান্ত বারোটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করছি।
১। টিকেট কাটার সময়?
- সকাল ৮টা থেকে রাত ১০টা।
[শুধুমাত্র ঈদ উপলক্ষে টিকেট কাটার সময় সকাল ৬টা থেকে]
২। কতদিন আগে টিকেট পাওয়া যায়?
- যাত্রার ৫ দিন আগে থেকে।
৩। সিট সিলেকশন ও অটো সিট সিলেকশন বলতে??
- সিট সিলেকশন হচ্ছে আপনি নিজের পছন্দমতো সিট চয়েস করতে পারবেন তবে সেক্ষেত্রে ট্রেন যাত্রার ১২০ ঘন্টা পূর্বে সিট সিলেকশন করতে হবে যদি আপনার গন্তব্য ট্রেনের শুরু এবং শেষ স্টপেজ হয়। অটো সিলেকশন হচ্ছে সিস্টেম থেকে আপনাকে র্যান্ডমলি সিট দেয়া হবে।
৪। টিকেট কিভাবে পাবো?
- টিকেট আপনার ইমেইলে চলে আসবে সেখান থেকে পিডিএফ ফরমেটে ডাউনলোড করতে পারবেন অথবা রেল সেবা এপ্স হলে এপ্স থেকেই ডাউনলোড করার সুযোগ থাকছে।
৫। টিকেট প্রিন্ট করতে হবে?
- আপনার নিজের ভ্রমণের জন্য আপনার নিজের একাউন্ট থেকে টিকেট কেটে থাকলে শুধু প্রিন্ট করিয়ে নিলেই চলবে সাথে ফটো আইডি ভেরিফিকেশন যেমন ভোটার আইডি কার্ড থাকলেই চলবে। যদিও আমি অনলাইন টিকেটের ক্ষেত্রে প্রিন্ট না করিয়ে ফোনে শুধু পিডিএফ ফাইলটা নিয়েই ভ্রমণ করতে পেরেছি কোন সমস্যা হয়নি এখন পর্যন্ত।
৬। যাত্রী অন্য কেউ হলে??
- টিকেট আপনার একাউন্ট থেকে কাটা মানে টিকেটের মালিক আপনি। যদি আপনার একাউন্ট থেকেই টিকেট কাটা হয় আর যাত্রী যদি অন্য কেউ হয় তবে টিকেট স্টেশন থেকে প্রিন্ট আউট করিয়ে অরজিনালটা নিয়ে নেওয়া উত্তম।
৭। টাকা কেটে নিয়ে গেছে কিন্তু টিকেট আসেনি?
- সেক্ষেত্রে একটু ধৈর্য ধরুন মেইলে আসতে একটু দেরি হতে পারে তবে পাবেন ৩০ মিনিটের মধ্যে। অথবা এপসের জার্নি হিস্টোরি চেক করুন বা ওয়েবসাইট হলে ডেশবোর্ড চেক করুন পেয়ে যাবেন ৩০ মিনিটের মধ্যে।
- যদি বিকাশ হয়ে সেক্ষত্রে চেক করুন টাকা কেটে নেওয়ার মেসেজটা আসছে কিনা। যদি টাকা কেটে নেওয়ার মেসেজ আসে তাহলে টিকেট অবশ্যই পাবেন ৩০ মিনিটের মধ্যে।
- বিকাশ থেকে কাটা নিয়ে গেছে কিন্তু কোন মেসেজ আসেনি সেক্ষেত্রে ব্যাড লাক। আমার পরিচত একজনের এমন হয়েছিল ফলাফল টিকেট পায়নি আর টাকাও এখনও পায়নি যতদূর জানি।
[ঈদ উপলক্ষে সার্ভারে প্রচুর চাপ থাকে তখন মেইলে টিকেট আসতে একটু দেরি হতে পারে]
৮। পে করার পর Service Unavailable দেখাচ্ছে?
- একটু ধৈর্য ধরুন টিকেট অবশ্যই পেয়ে যাবেন। আমার ক্ষেত্রে দুবার এমন হয়েছিল তবে ৩০ মিনিটের মধ্যে টিকেট মেইলে চলে আসছিলো।
৯। একটি একাউন্ট থেকে কয়টি টিকেট কাটা যায়?
- সপ্তাহে দুইবার টিকেট কাটা যায় একটি একাউন্ট থেকে। তবে প্রতি সপ্তাহে একটি একাউন্ট থেকে চারটি টিকেটের বেশি কাটা যায় না।
১০। Mobile Quota Seat Not Available দেখাচ্ছে?
- তাহলে টিকেট শেষ। সেক্ষেত্রে একটা ট্রিকস কাটাতে পারেন, আগে পেছনে অন্য স্টেশন সিলেক্ট করুন তবুও না পেলে কিছু করার নেই।
১১। টিকেট ফেরতযোগ্য?
- হ্যাঁ ফেরতযোগ্য। সেক্ষেত্রে টিকেট কাউন্টার হতে প্রিন্ট করিয়ে তারপর কাউন্টারে ফেরত দিতে পারবেন। এছাড়া স্টেশনে যাবার ঝামেলা এড়াতে চাইলে আপনি টিকেট পার্সোনালি ভাবে অন্য কারো কাছে বিক্রি করে দিতে পারেন মেইল ফরোয়ার্ড করে দিয়ে। তবে অপরিচিত কেউ হলে আগেই টিকেটের টাকা নিয়ে নেওয়া উত্তম। আর আপনি যদি টিকেট ক্রেতা হোন তবে বিশ্বস্ত ছাড়া কাউকে এভাবে টাকা দিয়ে দিবেন না। কারন অনেকসময় টাকা দেওয়ার পর টিকেট দেয় না। তাই সে ব্যাপারে টিকেট ক্রেতা বিক্রেতা দুজনই সতর্ক থাকার চেষ্টা করবেন।
১২। পারচেজ ফেইলড হলে টাকা ফেরত পাবো কত দিনে?
- পরবর্তী ৮ কর্ম দিবসের মধ্যে একাউন্টে টাকা চলে আসার কথা। তবে এই সময়ের ভেতর টাকা ফেরত না পেলে অভিযোগ করতে হবে। Rail Sheba: 01401-168806
** সিট সিলেকশন দিতে পারছিনা কেনো?
- ঈদে ট্র্যাফিক কমানোর জন্য আপাতত সিট সিলেকশন বন্ধ রাখা হয়েছে ঈদ উপলক্ষে৷
তবুও কারো কোন প্রশ্ন থেকে থাকলে বলতে পারেন সাধ্যমত উত্তর দেবার চেষ্টা করবো।