বাংলা সাহিত্য প্রথম-
ভার্সিটি এডমিশন কিংবা চাকরি বা জবের জন্য আমরা সবাই চান্স পাওয়ার জন্য মরিয়া। কিন্তু তুমুল প্রতিযোগিতামূলক ভর্তি যুদ্ধ বা চাকরি নিয়োগ পরীক্ষায় প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষে ভালো ফলাফল নিয়েও অনেকেই অকৃতকার্য হন। ভার্সিটি এডমিশন কিংবা চাকরির পরীক্ষায় প্রস্তুতির জন্য আরও গুছিয়ে ভালো ধরনের বেশি নিয়মিত পড়াশোনা করতে হয় বিশেষ করে বাংলা সাহিত্য নিয়ে। কারন বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসবেই আসবে যেকোন পরীক্ষায়। তাই বাংলা সাহিত্য নিয়ে প্রস্তুতির জন্য আজকের আমাদের বিশেষ আয়োজন 'বাংলা সাহিত্যে প্রথম যা যা'।
একনজরেঃ
১) বাংলা ভাষায় রচিত প্রথম প্রবন্ধ গ্রন্থ - বেদান্ত।
রচয়িতাঃ রাজা রামমোহন রায়, প্রকাশকালঃ ১৮১৫ সাল।
২) বাংলা ভাষায় রচিত প্রথম সামাজিক নাটক - কুলীনকুল সর্বস্ব।
রচয়িতাঃ রাম নারায়ন তর্করন্ত, প্রকাশকালঃ ১৮৫৪ সাল।
৩) বাংলা ভাষায় রচিত প্রথম প্রহসন নাটক - একেই কি বলে সভ্যতা।
রচয়িতাঃ মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশকালঃ ১৮৫৯ সাল।
৪) বাংলা ভাষায় রচিত প্রথম নাটক- ভদ্রাজুন।
রচয়িতাঃ তারাপদ সিকদার, প্রকাশকালঃ ১৮৫২ সাল।
৫) বাংলা ভাষায় রচিত প্রথম ট্রাজেডি নাটক- কৃষ্ণকুমারী।
রচয়িতাঃ মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশকালঃ ১৮৬১ সাল।
৬) বাংলা সাহিত্যের প্রথম মৌলিক ট্রাজেডি- কীর্তি বিলাস।
রচয়িতাঃ যোগেন্দ্র নাথ গুপ্ত, প্রকাশকালঃ ১৮৫২ সাল।
৭) আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য- পদ্মিনী উপাখ্যান।
রচয়িতাঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, প্রকাশকালঃ ১৮৫৮ সাল।
৮) বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য- মেঘনাদবধ।
রচয়িতাঃ মাইকেল মধুসূদন দত্ত, প্রকাশকালঃ ১৮৬১ সাল।
৯) বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক- স্বর্ণকুমারী দেবী।
উপন্যাসঃ মেবার রাজ, প্রকাশকালঃ ১৮৭৭ সাল।
১০) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী- দিকদর্শন।
প্রকাশকঃ শ্রীরামপুর মিশনারী জন ক্লার্ক মার্শম্যান, প্রকাশকালঃ ১৮১৮ সাল।
১১) মুসলমান সম্পাদিত প্রথম পত্রিকা- সমাচার সভারাজেন্দ্র।
সম্পাদকঃ শেখ আলীমুল্লাহ, প্রকাশকালঃ ১৮৩০ সাল।
১২) ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ- নীলদর্পন।
রচয়িতাঃ দীনবন্ধু মিত্র, প্রকাশকালঃ ১৮৬০ সাল।
১৩) ঢাকার প্রথম বাংলা ছাপাখানা- বাংলা প্রেস (আজিমপুর)।
প্রতিষ্ঠাতাঃ সুন্দর মিত্র, প্রতিষ্ঠাকালঃ ১৮৬০ সাল।
১৪) প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয়- কাশিম বাজার।
সম্মেলনকালঃ ১৯০৬ সাল।
১৫) বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক- ভাই গিরিশচন্দ্র সেন
অনুবাদকালঃ ১৮৮১-১৮৮৬ সাল।
উপন্যাস
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
উত্তর: প্যারীচাঁদ মিত্রের ‘আলালের ঘরের দুলাল’ (১৮৫৮)
প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
উত্তর : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রথম সার্থক উপন্যাসের নাম: – দুর্গেসনন্দিনী (১৮৬৫)
প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস – কপালকুন্ডলা (১৮৬৬)
প্রথম মুসলিম উপন্যাস রচয়িতা - মীর মশারফ হোসেন
প্রথম ব্যঙ্গ উপন্যাস – কল্পতরু (ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়)
প্রথম মনস্তাত্তিক উপন্যাস – চোখের বালি (১৯০৩)
বাংলা সাহিত্যের প্রথম কিশোর উপন্যাস – চারু ও হারু (দক্ষিণারঞ্জণ মিত্র)
বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক কে?
উত্তর : স্বর্ণকুমারী দেবী।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মুসলমান ঔপন্যাসিক কে?
উত্তর : মীর মশাররফ হোসেন।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
উত্তর : ১৮৬৫ সালে প্রকাশিত ‘দুর্গেশনন্দিনী’।
উত্তর : ১৮৬৫ সালে প্রকাশিত ‘দুর্গেশনন্দিনী’।
নাটক
প্রথম বাঙ্গালী মুসলিম নাট্যকার – মীর মশারফ হোসেন
প্রথম সার্থক নাটক – শর্মিষ্ঠা
প্রথম ট্রাজেডি/বিয়োগান্তক নাটক – কীর্তি বিলাস (১৮৫২)
প্রথম সার্থক ঐতিহাসিক/ট্রাজেডি নাটক- কৃষ্ণকুমারী (মধুসুদন দত্ত)
প্রথম ঐতিহাসিক নাটক – সাজাহান (দিজেন্দ্রলাল রায়)
প্রথম মৌলিক নাটক বাংঙালি কর্তৃক বাংলা ভাষায় রচিত – ভদ্রাজুন (১৯৫২)
প্রথম সাংকৃতিক নাটক রচয়িতা – রবীন্দ্রনাথ ঠাকুর
বাংলা টেলিভিশনে প্রচারিত প্রথম নাটক – একতল দোতলা (মুনীর চৌধুরী)
প্রথম কমেডি নাটক – পদ্মাবতী (১৮৬০)
বাংলা সাহিত্যের প্রথম নাট্যকার কে?
উত্তর : তারাচরণ শিকদার।
বাংলা সাহিত্যের প্রথম মৌলিক নাটকের রচয়িতা কে?
উত্তর : রামনারায়ণ তর্করত্ন।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডির রচয়িতা কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
কবিতা
প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম সনেট সংকলন – চতুর্দশপদী কবিতাবলী
প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম সনেট কবিতা – বঙ্গভাষা
প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্য – বীরাঙ্গনা কাব্য (মাইকেল মধুসূদন দত্ত)
প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ?
উত্তর : তিলোত্তমাসম্ভব কাব্য (মাইকেল মধুসূদন দত্ত)
উত্তর : তিলোত্তমাসম্ভব কাব্য (মাইকেল মধুসূদন দত্ত)
প্রশ্ন : বাংলা সাহিত্যে মুক্তক ছন্দের প্রবর্তক কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।
প্রশ্ন : বাংলা সাহিত্যে গীতি কবিতার সার্থক প্রবর্তক কে?
উত্তর : বিহারীলাল চক্রবর্তী।
প্রশ্ন : বাংলা ভাষায় প্রথম সনেট রচয়িতা কে?
উত্তর : মাইকেল মধুসূদন দত্ত।
প্রশ্ন : বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন কী?
উত্তর : চর্যাপদ।
প্রশ্ন : বাংলা কাব্যে প্রথম সমকালের সঞ্চারক কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।
প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম মহিলা মুসলিম কবি কে?
উত্তর : মাহমুদা খাতুন সিদ্দিকা।
প্রশ্ন : আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপখ্যান’।
পত্রিকা
বাংলা ভূখন্ড থেকে প্রকাশিত প্রথম পত্রিকা – রংপুর বার্তাবহ
বাংলাদেশের প্রথম সংবাদপত্র – আজাদ
অন্যান্য
বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণ কাহিনী – পালামৌ
স্বাধীনতার সংগ্রামের প্রভাবে রচিত প্রথম চলচ্চিত্র – রক্তাক্ত বাংলা
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য – মহাশ্মশান (কায়কোবাদ) (পানি পথের ৩য় যুদ্ধ অবলম্বনে রচিত)
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ – বঙ্গভাষা ও সাহিত্য(১৮৯৬) (ড. দীনেশ চন্দ্র সেন)
বাংলা কাব্যে প্রথম ইতালিয় সনেটের প্রবর্তন করেন – প্রমথ চৌধুরী
বাংলা প্রবন্ধ সাহিত্যের প্রথম আত্মচরিত রচনা – রাজা প্রতাপাদিত্য চরিত্র (রামরাম বসু)
বাংলা সাহিত্যের প্রথম আত্মচরিত গ্রন্থ – বিদ্যাসাগরচরিত (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)
বাংলায় ব্রহ্ম সাহিত্যের প্রথম রচয়িতা কে? উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।
বাংলা সাহিত্যের আদিমতম গবেষক কে? উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত।
বাংলা সাহিত্যের নারী জাগরণের প্রথম কবি – নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী (প্রথম মুসলিম মহিলা সাহিত্যিক)