গোপীকৃষ্ণ নাকি কুরুপ নাকি আলেকজান্ডার কে সে! সত্য কাহিনী নির্ভর সিনেমা | Kurup Movie | Review

মালায়লাম মুভি ইন্ডাস্ট্রির সবচেয়ে পপুলার অভিনেতাদের মধ্যে অন্যতম একজন দুলকার সালমান। আজ দেখলাম রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ হওয়া এ বছরে প্রিয় দুলকার সালমানের বহুল প্রতিক্ষীত মুক্তিপ্রাপ্ত Crime/Thriller সিনেমা Kurup; মুভিতে দুলকার সালমানের সাথে লিড রোলে ছিলেন শোভিত ধুলিপালা। মুভিটির স্টোরি নেওয়া হয়েছে মূলত কেরালায় ঘটে যাওয়া 1984 এর শুরুর দিকে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে আর সেই ঘটনার মূল নায়ক ছিলো Gopalakrishna Kurup আর তার এই চরিত্রের কিছু ঘটনা/অপরাধ কে কেন্দ্র করেই তৈরি মুভিটি। 
কুরুপ মুভি বাংলা রিভিউ
img src: instagram | Dulquer Salmaan
Movie ► Kurup (2021)
Genres ► Action || Crime || Thriller
IMDb Rating ► 7.5/10 (7723)
Cast ► Dulquer Salmaan, Sobhita Dhulipala

বাস্তব ঘটনা থেকে মুভিটি তৈরি হওয়ায় মুভিটি ছিলো খুবই ভালো একেবারে বাস্তব ধর্মী, মুভির স্টোরি ছিলো সাধারণের মধ্যে অসাধারণ আর এই সাধারণ স্টোরিতে যেমন আছে ইয়াং বয়সে একজন ছেলের মাস্তিখোড়, ঘুরেবেড়ানোর, স্বাধীন মনোভাব, তেমনি আছে ভালোবাসা/রোমান্টিক স্টোরি, আর এর সাথে পর্যায় ক্রমে যুক্ত হয়েছে না না ধরনের অপরাধে যুক্ত হতে হতে পরবর্তী ইন্ডিয়া সহ বিশ্বের সবচেয়ে বড় অপরাধীতে নাম লেখানোর গল্প। আর এর সাথে রয়েছে প্রতিটি মুহূর্তর সাসপেন্স আর থ্রিলারের টানটান উত্তেজনা যা মুভি দেখার আগ্রহ বহু গুনে বাড়িয়ে দিবে। যেহেতু মুভিটা 1970 এর আদলো তৈরি তাই একটা অন্য রকমের অনুভূতি কাজ করবে যেটা দেখে এবং এক্সপ্রিয়েন্স করতে ভালোই লাগে। 
মুভিতে অভিনয় করেছে মূল চরিত্রে Dulquer Salman আমরা যারা একম বেশি সাউথ ইন্ডিয়ান মুভি দেখি তারা একটু হলেও জানি যে DQ কতটা ভালো অভিনেতা এই মুভিতেও তার ছাপ রেখে গেছে সম্পূর্ণ রুপে। তার অভিনয় দেখলে মনে হবে Gopalakrishna Kurup চরিত্রের জন্য তার থেকে ভালো হয়তোবা কেউ করতে পারবে না আর এটিটিউড ছিলো অসাধারণ আর বিশেষ করে Alexander চরিত্রের যেই অল্প কিছু ক্লিপ দেখানো হয়েছে সেটাতেতো আর অসাধারণ লাগছে। এছাড়াও আরো অভিনয় করেছে Sobhita Dhulipala, Shine Tom Chacko,Indrajit Sukumaran, Shivajith, Anupama Parameswaran তাদের সবার অভিনয় ছিলো অসাধারণ। তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে Bhasi Pillai চরিত্রে অভিনয় করা Shine Tom Chacko এর। 

এছাড়া বাস্তব ঘটনা কে মুভির  ডিরেক্টর Srinath Rajendran খুবই সুন্দর ভালো উপস্থাপন করেছে তেমন বেশি আর্টিফিসিয়াল কিছু করার চেস্টা করেনি আমার মনে হলো। আর মুভির BGM উফ মারাত্মক একেবারে মাথা নষ্ট করা DQ যখন এয়ারপোর্টে থেকে এন্ট্রি করে তখনকার BGM টা কি যে বলবো আর মুভির লাস্টের BGM আগুন। এছাড়া মুভিতে দুই-একটা গান ইউজ করা হয়েছে ১ম যেই রোমান্টিক গানটা ইউজ করা হয়েছে আমার কাছে ভালো লেগেছে কারন হলো মুভির দৃশ্যও যেমন ১৯৭০ এর দিকের ঠিক গানটাও সেই পুরাতন আমলের মতো করা হয়েছে লিরিক্স এবং টিউন দুটোই (আমি ডাবিং দেখেছি তাই লিরিক্স কিছুটা বুঝতে পেরেছি)।

এখন সর্বশেষ কথা হলো যদি কেউ মুভিটা দেখতে চান তাহলে চোখ বন্ধ করে দেখে ফেলতে পারেন নিরাশ হবেন না এমনকি একটুর জন্যেও বোরিং লাগবেনা আর আপনি যদি সাউথ ফ্যান বা DQ ফ্যান হয়ে থাকেন তাহলেতো আপনার জন্য মাস্ট ওয়াচ। আর এটার ২য় পার্ট আসবে অবশ্যই অন্তত আমি মুভির এন্ডিং দেখে যা বুঝলাম (অফিসিয়াল ঘোষণা দিয়েছে কিনা জানা নাই)।

এখন এই Kurup মুভিটা যেই স্টোরি থেকে নেওয়া হয়েছে সেটা সম্পর্কে একেবারে সংক্ষেপে একটু বলি যত কম স্পয়লার দিয়ে সম্ভব হয়। অল্প স্পয়লার থাকতে পারে তাই একটু সাবধানে।
1984 সালের 21 জানুয়ারিতে কেরালায় Gopalakrishna Kurup নামক এক ব্যাক্তি কোন এক বিশেষ কারনে তার পরিচয় গোপন রাখার জন্য মানে তার মৃত্যু প্রমান করার জন্য সে এবং তার ৩ জন সহযোগী মিলে অন্য একজন মানুষকে হত্যা করে আগুনে পুরিয়ে নিজের লাশ বলে চালিয়ে দিয়ে নিজের মৃত্যু সনদ নিয়ে নিজের মৃত্যু প্রমান করতে চায়। তারপর থেকে স্থানীয় পুলিশ জানতে পরের তাকে গ্রেফতার করা চেস্টা করে এবং পরবর্তীতে সে ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড আসামীতে পরিনিত হয়।

যাইহোক, মূল থিম হলো এই মুভিটা মূলত ১৯৮৪ সালে কেরালার একজন বিখ্যাত ক্রিমিনাল #Sukumara_Kurup তার বাস্তব জীবনে স্টোরি নিয়ে নির্মিত এই মুভিটি। সে মূলত নিজেকে মৃত দেখিয়ে তার নামের সব ইন্সুরেন্স এ টাকা তুলে নিয়ে ছিলেন। পরবর্তী সময় পুলিশ তদন্ত করে জানতে পারে যে মারা গেছে সে সুকুমার কুরুপ নয় অন্য একটা ব্যেক্তি। তারপর কুরুপ তিনি দেশের বাইরে ও যায়নি। তিনি দেশের ভিতরেই বিভিন্ন গেটআপে ছদ্মবেশে ছিলেন। পরবর্তীতে সুকুমার কুরুপ এর শেষ পরিনতি কি হয় তা জানতে হলে এখুনি দেখে ফেলুন মালালায়ম সিনেমাটি!
মুভিতে দেখানো এই সুকুমার কুরুপ এর স্টোরিটি শুনতে কি ইন্টারেস্টিং লাগছে। তাহলে ভাবতেই পারছেন সিনেমাটি ভিজুয়ালি দেখতে আমি কতটা উপভোগ করেছি! একেই তো আমার খুবই পছন্দের অভিনেতা দুলকার সালমান তার ওপর এরকম একটা দূর্দান্ত স্টোরি কনসেপ্ট! একদম জোমে ক্ষীর!
তবে গোটা মুভিটা আমার বেশ ভালো লাগলে ও মুভির শুরুর ফাস্ট হাফ ছিলো বেশ খানিকটা ধীর গতির। তবে সেকেন্ড হাফে সময় গড়ার সাথেসাথে স্ক্রিনে প্লে ব্যপক এনগেইজিং হয়েছে এমনকি সাথে দুলকার সালমানের বরাবরের মতো অনবদ্য পারফরম্যান্স তো ছিলোই। মুভিতে ব্যবহৃত মেকাপ কস্টিউম এবং মুভির প্রডাকশন কোয়ালিটি ছিলো একদম টপক্লাস। এবং সিনেমার কালার গ্রেডিং ও সিনেমাটোগ্রাফি ও ছিলো অসাধারণ! 

"আজ থেকে পুলিশ কুরুপের পিছু করবেনা বরং কুরুপ পুলিশের পিছু নেবে" ৷
৩৭ টা বছর পুলিশের চোখ ফাঁকি দিয়ে কুরুপ ফারার হয়ে ছিলো ৷ নতুন পরিচয়, নতুন নাম, নতুন চেহারা - কুরুপের তিনবেলা খাবারের মতো ছদ্মবেশটাও যেনো সঙ্গের সাথী ৷ সবাই জেনে এসেছে পুলিশ কুরুপকে কখনো ধরতে পারেনি, আসলেই কি তাই?? আবার এই কেসের দ্বায়িত্বরত অফিসারের ডায়রিতে কেসের বর্ণনা যেভাবে দেয়া আছে তাতে দাবার শেষ চালটা সেই অফিসারই দিয়েছিলেন, আসলেই কি তাই?? আসল সত্য কোনটা?  কুরুপ - পুলিশের এই মিলিমিটার, সেন্টিমিটার লুকোচুরিতে শেষ হাসিটা আসলে কার ছিলো?? জানতে হলে দুলকার ফ্যানের পাশাপাশি দেখতে পারেন সাউথ মুভি লাভাররাও ৷ 

দুলকার সহ প্রত্যকে অনবদ্য এক্টিং করেছে ৷ ডিরেকশন,বিজিএম,কালার গ্রেডিং সব কিছুই প্রশংসনীয় ৷ স্ক্রিন প্লে ইউনিক ছিলো, সচরাচর ইন্ডিয়ান সিনেমাতে এরকম স্ক্রিন প্লে দেখা যায়না ৷ 
তবে এত কিছুর পরে মনে হচ্ছিলো, ডিরেক্টর আমাদেরকে জাস্ট একটা কাহিনী শোনাচ্ছে আর আমরা দর্শকরা সেটা শুনছি এবং জানছি,এর বেশি কিছুনা ৷ দুলকার সালমানের স্ক্রিন টাইম এক্সপেক্টেশন অনুযায়ী কম ছিলো ৷ শেষে পুরো ঘটনার কারণ হিসেবে যেটা দেখানো হয়েছে সেটাকে আরো একটু বিল্ড করা প্রয়োজন ছিলো, মনে হচ্ছিলো ডিরেক্টরের নিজের দ্বায়িত্ব মোতাবেক একটা কারণ দেখিয়ে দিলো ৷  তবে ওভার ওল একটা ভালো মানের মুভি ৷ দুলকার ফ্যানদের জন্য তো অবশ্যই, দুলকার ফ্যান না হলেও আরামসে একবার দেখতে পারবেন ৷ 

Final Verdict ► সবমিলিয়ে, আমি এই মুভিটা বেশ উপভোগ করেছি। তবে, এটা অবশ্যই দুলকার সালমান আর পাঁচটা আউটস্ট্যান্ডিং বা অনবদ্য সিনেমা মতোও হয়নি। But, overall Kurup is a decently well made film I can say... 🎥🔥
Previous Post Next Post