সিরিজের শুরুর দিকের একটা উক্তি এরকম-
''এটা আমেরিকার ওয়ালস্ট্রিট না; বোম্বের দালাল স্ট্রীট''
একদম সত্য কাহিনী নির্ভর সিরিজ যার প্রেক্ষাপটটা BSE (Bombay Stock Exchange) থেকে শুরু।
| img src: https://timesofindia.indiatimes.com |
Scam 1992: The Harshad Mehta Story
IMdB Rating: 9.5/10
সত্যিকার ঘটনা থেকে নেওয়া এক ব্যক্তির সাধারণ থেকে ব্যতিক্রম হয়ে ওঠার গল্প। ১৯৯২ সালে ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জে বড়সড় একটা দুর্নীতির ঘটনা ঘটে। আর্থিক দিক থেকে মূল্যয়ন করলে যে দুর্নীতি প্রায় ৫০০ কোটি রুপির মত। আর এই বড়সড় স্ক্যাম এর নেপথ্যে একটা নাম উঠে আসে… "হর্ষদ মেহতা"। গুজরাট থেকে উঠে আসা একজন শেয়ার ব্রকারস হর্ষদ মেহতা। তিনি তার জীবনে বিভিন্ন পদক্ষেপের জন্য হয়েছিলেন শেয়ার মার্কেটের অমিতাভ বচ্চন। কিন্তু কিছু সিদ্ধান্তের জন্য আবার হিরো থেকে জিরোও হতে হয়েছিল তাকে। যাইহোক এরকম একটি সত্য ঘটনা নিয়ে ২০২০ সালে ভারতের Sony কোম্পানির ওটিটি প্লাটফর্ম Sonyliv এনেছে Scam 1992 : The Harshad Mehta Story নামের দশ পর্বের একটি বায়োগ্রাফি ওয়েব সিরিজ। মুক্তির এক দেড় মাসের মধ্যে এই সিরিজটি ব্যাপক সাড়া ফেলেছে। মূলত এই কৌতূহল নিয়েই সিরিজটি দেখলাম। এবার সিরিজে ফেরা যাক-
ভারতের স্টক মার্কেটের রাজা হর্ষদ মেহতার গল্প। সিস্টেমের ফাঁক-ফোকরগুলোকে কাজে লাগিয়ে একজন সাধারণ মানুষ থেকে 'বিগ বুল' হয়ে উঠার গল্প এবং পরিশেষে পরিস্থিতির স্বীকার একজন রাজার রাজত্ব হারানোর গল্প। ডিরেক্টর হানসাল মেহতা; যিনি এই গল্পটাকে পর্দায় এত দারুনভাবে ফুটিয়ে তুললেন তার প্রশংসা না করলেই নয়। এছাড়া এই সিরিজের যে ব্যাপারটা আমার আলাদা নজর কেড়েছে তা হল পারফর্মেন্স। প্রতীক গান্ধী তো আছেনই সাথে প্রতিটা ক্যারেক্টরের অভিনয় যাস্ট মুগ্ধ হয়ে দেখেছি। আমার মনে হয় Scam 1992 নিঃসন্দেহে সময়ের সেরা ইন্ডিয়ান ওয়েব সিরিজ। এরকম পরিষ্কার পরিপূর্ণ ও মানসম্মত কাজ সচরাচর দেখা যায়না। Scam 1992 আমার দেখা অন্যতম সেরা ইন্ডিয়ান ওয়েব সিরিজ। এতোটা বাস্তবধর্মী একটি ইন্ডিয়ান সিরিজ দেখার আশা আমি কখনো করিনি এই সিরিজটি দেখার আগে। মাত্র ১০ পর্বের এই মিনি সিরিজটি পুরো পরিবার নিয়ে দেখে উপভোগ করতে পারবেন সহজেই।
Cast: প্রতিক গান্ধী, শ্রেয়া ধাওয়ান্থারি, হেমন্ত খের, নিখিল দিভেদি, অঞ্জলি বারত সহ আরও অনেকে। কি? Star Cast খুঁজছেন?? নাহ এইখানে কোন Star Cast নেই কিন্তু নতুন প্রতিভাবানদের দিয়ে কাজ করালেও যে মাস্টারপিস হতে পারে, Scam 1992 তার প্রমান। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে Scam 1992 সিরিজটি যেখানে দেখানো হয়েছে Harshad Mehta নামক একজন সাধারণ মানুষের স্টক মার্কেটের মাধ্যমে কোটিপতি হওয়ার ঘটনা। এই সিরিজটি দেখার পর Harshad Mehta কে "The wolf of Dalal Street" বলে আক্ষায়িত করেছেন অনেকেই। সিরিজটি দেখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে এটা আসলেই সত্য ঘটনা। স্টক মার্কেট সম্পর্কে তেমন ধারনা নেই বলে কখনো কল্পনা করতে পারিনি যে এভাবে ফাইন্যাসিয়াল স্ক্যামের দ্বারা নিজের ভাগ্য এতটাই বদলে ফেলা সম্ভব। পরবর্তিতে লোভের পরিণতি কি পরিমান ভয়াবহ তাও দেখানো হয়েছে সিরিজে।
Acting: হর্ষদ মেহতা চরিত্রটি একটি বাস্তব চরিত্র। যিনি এই বোম্বে শেয়ার মার্কেটের বড় দুর্নীতির মূলহোতা। পরিচালক হানসাল মেহতা এরকম একটা চরিত্র প্রায় ইন্ডাস্ট্রির নব্য এক অভিনেতা, প্রতিক গান্ধীকে দিলেন কিন্তু পরিচালকের আস্থার প্রতিদান খুব ভালভাবেই দিয়েছেন প্রতিক। এই সিরিজে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন Pratik Gandhi। Harshad Mehta চরিত্রে তিনি ছিলেন নিখুঁত। তাকে দেখে এক মুহুর্তের জন্যও মনে হয়নি যে তিনি একজন অভিনেতা। চরিত্রটিকে নিজের মধ্যে সম্পূর্ণ রূপে ধারন করে ফেলেছেন তিনি। এতটা পারফেক্ট কাস্টিং ছিলো তার যে যখন সিরিজের শেষে বাস্তব Harshad Mehta-র কিছু ক্লিপস দেখানো হয়েছে তখন তাকে আমার Harsha Mehta হিসেবে বেমানান লাগছিলো। তার প্রতিটা ডায়ালগ ভেলিভারি থেকে শুরু করে এক্সপ্রেশন সবই ছিলো অন পয়েন্ট। প্রতিটি সিকুয়েন্সে তার অভিনয় ছিল চোখে পড়ার মত।
হর্ষদের ভাই আশ্বিন মেহতার অভিনয় বেশ ভালভাবেই সামলেছেন হেমন্ত খের এবং এই স্ক্যামটি বাস্তব জীবনে যেই সাংবাদিক জনতার সামনে এনে পদ্মভূষণ পেয়েছিলেন, সেই সাংবাদিক সুচিতা দালাল (Sucheta Dalal ) এর চরিত্রে অভিনয় করা শ্রেয়ার (Shreya Dhanwanthrary) অভিনয় ও ছিল প্রশংসনীয়। তার চরিত্রটি অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই পুরো স্ক্যামটি জনগণের সামনে তুলে ধরতে। তিনি অসম্ভব ঠান্ডা মাথার উচ্চাকাঙ্ক্ষী এই চরিত্রটি মার্জিত অভিনয় দ্বারা ফুটিয়ে তুলেছেন। এছাড়া সিরিজটির প্রতিটি অভিনেতা-অভিনেত্রী ছিলেন স্বমহিমায় উজ্জ্বল। সকল সাপোর্টিং কাস্ট মেম্বাররা নিজ নিজ চরিত্রে দারুন অভিনয় করেছেন।
Making: হানসাল মেহতা বলিউডে ভিন্নধারার চলচ্চিত্র নির্মাণের জন্য সমাদৃত।( শহিদ, আলীগড়, Omerta, সিটি লাইট) এর মত ভিন্নধারার সিনেমা তৈরি করেছিলেন তিনি। এছাড়া এই টিমের অন্যান্য Crew রাও বেশ অভিজ্ঞ এবং অসাধারণ। সিনেমাটোগ্রাফি ভালো , সাউন্ড কোয়ালিটি অসাধারন, ব্যাকগ্রাউন্ড স্কোর প্রশংসনীয়। কিন্তু সিরিজটি দেখলে বোঝা যায়, কনসেপ্ট অনুযায়ী বাজেট কিছুটা কম ছিল। ভারতের ওয়েব সিরিজ (Sacred Games, Mirzapur, Ashram) এর মত বাজেট ঢালা হয়নি। এর প্রমান পাওয়া যায় ভারতের ১৯৮০-৯০ এর দশকের আবহ আনতে অনেক সিন গ্রিনস্ক্রীন এ শুট করা হয়েছে। তাছাড়া সিরিজের বিভিন্ন ডেটলাইন দেখাতে মুম্বাই এর ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামের আশেপাশে ড্রোন-শ্যুট দেখানো হয়েছে। কিন্তু সেটগুলো ডিজাইনে মোটেও কার্পণ্য করা হয়নি। অসম্ভব সুন্দর এই সিরিজটি নির্মানের জন্য ধন্যবাদ জানাতে চাই নির্মাতা Hansal Mehta-কে। তার নির্দেশনা নিশ্চই চমৎকার যে কারণে সিরিজটির উপস্থাপনা এতটা নিখুঁত। একজন দক্ষ পরিচালকই পারেন তার কাস্ট মেম্বারদের পোটেনশিয়াল বের করে আনতে ও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটি কাহিনী দর্শকদের সামনে তুলে ধরতে। সবচেয়ে ভাল লাগবে সিনেমাটোগ্রাফি ৭০/৮০ দশকের বোম্বের গল্প (বর্তমান মুম্বাই)। এক অন্য রকম যুগে প্রবেশ করছেন বলে মনে হবে। চমৎকার ভাবে ওই সময়কার একটা আমেজ ফুটিয়ে তোলা হয়েছে। আমার কাছে মনে হচ্ছিল ধীরে ধীরে ওই যুগে প্রবেশ করছি । আপনাদের অনেকের কাছেই মনে হতে পারে যে স্টক মার্কেট না বুঝলে বোধ হয় সিরিজ উপভোগ করতে পারবেন না। তবে বিষয়টি এমন নয়। নির্মাতা Hansal Mehta এমন ভাবে সিরিজটি সাজিয়েছেন মে খুব সহজেই বুঝে উঠতে পারবেন যে স্টক মার্কেটে কি ভাবে কি হচ্ছে।
যাইহোক, নাম দেখে হয়তো বোঝা যাচ্ছে ১৯৯২ এ কিছু একটা কান্ড ঘটেছিল। তবে একটি বিষয় হলো গল্পটা আসলে Sucheta Dalal-এর দৃষ্টি থেকে বলা হয়েছে তাই হয়তো কিছু ক্ষেত্রে Harshad-এর দৃষ্টিকোণ মিসিং মনে হয়। তবে এটা তেমন কোনো বড় ড্রয়ব্যাক নয়। আমি সকলকে অবশ্যই এই সিরিজটি দেখতে রিকমেন্ড করবো। সকলেই এই সিরিজটি সহজেই উপভোগ করতে পারবেন বলে আশা করছি। স্টক মার্কেটের ইতিহাসের অন্যতম বৃহৎ ফ্রডের ঘটনা ঘটে । কিভাবে কী ঘটেছিল সেই পয়েন্টে না যাই। আসল মজা নষ্ট হয়ে যাবে। সিরিজটিতে ১০ টি এপিসোড আছে। প্রত্যেকটা ৪৫-৫০ মিনিটের মধ্যে। Sonyliv অ্যাপ থেকে দেখতে পারেন সিরিজটি। অথবা বিভিন্ন ওয়েবসাইট এ পাইরেসি করে ছাড়া হয়েছে সিরিজটি, সেগুলো থেকেও দেখতে পারেন। তাছাড়া টরেন্ট অথবা এফটিপি সাইট তো আছেই…
"Success Kya Hain? Failure ke baad ka naya chapter."
হ্যাপি ওয়াচিং.....
ওয়েব সিরিজ জুড়ে শেয়ার মার্কেট বা পুজি বাজার এবং মানি মার্কেটের নীচু থেকে উচ্চ লেভেল পর্যন্ত কিভাবে কার্যক্রম হয় এবং মুদ্রার অপর পীঠে কী (অন্ধকার অংশ) ঘটে তা ভালোভাবে বোঝা যাবে। হারশাদ মেহতা একজন সাধারণ কাপড় বিক্রেতার পুত্র হয়ে এই বিশাল সাম্রাজ্যের বিগ বুল কিভাবে হলেন সেটা তো আছেই। তবে সমস্যা হচ্ছে বিভিন্ন প্রকার ফিনান্সিয়াল টার্ম আর মার্কেট স্ট্র্যাটেজি মাথার উপর দিয়ে যেতে পারে এসব সম্বন্ধে বেশি জানাশোনা না থাকলে। তবে আশা করছি এতটুকুতে সমস্যা হবে না। যথেষ্টই উপভোগ করা যাবে মূল কাহিনির আসল মধু যদি নিচের এক্সপ্লেইন'টা পড়ে থাকেন বা পড়ে নিবেন-
#Spoiler_Alert
"Scam 1992 - Explained | Bangla"-
একটি দেশের সরকারের হাজারো রকমের আর্থিক খরচ বহন করতে হয় আমরা সকলেই সে সম্পর্কে অবগত৷ এই বিভিন্ন ব্যয় সম্পাদনের জন্য অনেক সময় সরকারকে দেশের সাধারণ মানুষ হতে হতেই অর্থ ঋণ হিসেবে গ্রহণ করতে হয়৷ যার বিনিময়ে সাধারন জনগন হতে সরকার ঋণ গ্রহণ করতে সক্ষম হয় তাই government securities. সরকারের এই ঋণ গ্রহণ একটি নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত যা সরকার তার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পাদন করে৷ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ডিপোজিট (জমাকৃত আমানত) এর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিয়ে সরকার হতে গভর্মেন্ট সিকিউরিটিজ কেন্দ্রীয় ব্যাংক হতে কিনতে বাধ্য বাণিজ্যিক ব্যাংকগুলো৷
আশা করি একটা উদাহরণ দিলে আরও বুঝে নিতে সুবিধে হবে। যেমন, যে কোন একটি বাণিজ্যিক ব্যাংকের প্রায় ১০০ কোটি টাকা 'ডেপজিটে'র পরিমাণ ৷ তাই এই পরিমান টাকার জন্য ওই ব্যাংকের "সিকিউরিটিজ" ক্রয় করতে হবে ২০ কোটি টাকা সমমূল্যের এবং পরবর্তীতে সাধারণ জনগণ তা সেই বাণিজ্যিক ব্যাংক হতে ক্রয় করে নিবে এবং বিনিময়ে তারা সরকারকে ঋন দিবে। স্বল্পসময়েই বছর শেষে সাধারণ জনগন মুনাফা অৰ্জন করতে সক্ষম হবে৷ এটি এটি win win deal এর একটি অসাধারণ নমুনা ৷
Scam 1992 ওয়েব সিরিজটিতে একটি বিশাল অংশজুড়ে Securties purchase সংক্রান্ত Loophole এবং তৎকালীন money market সম্পর্কে জানানো হয়েছে৷ এবার সিরিজে ঢুকা যাক-
ভারতে তৎকালীন সময়ে "স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া" তথা SBI এর ডেপজিট এর পরিমাণ যথেষ্ট থাকলেও ডেপজিটের সমমূল্যের সঠিক অনুপাতে তাদের Govt. Securities ছিল না ৷ Deposit এর পরিমাণ ধরুন SBI এর ২০cr বৃদ্ধি পেয়েছে সুতরাং তাদের নগদ অর্থ ও সিকিওরিটিজ এর অনুপাত সঠিক হারে রাখতে তাদের প্রায় ৭কোটি টাকা সমমূল্যের Securities ক্রয় করতে হবে।
অন্যদিকে ধরুন অন্য একটি ব্যাংক এর Deposit এর পরিমান হ্রাস পেযেছে সুতরাং তাদের অনুপাত বজায় রাখতে securities বিক্রয় করতে হবে। ধরে নিচ্ছি তাদের ২০ cr পরিমাপ নগদ অর্থ হ্রাস পেযেছে সুতরাং তাদের 7 cr পরিমাপ securities বিক্রয় করতে হবে৷ তখনকার এই ব্যাংকগুলোর মধ্যে Securities ক্রয় বিক্রয় করতে Broker (সোজা বাংলা কথায় দালালদের) আবির্ভাব৷ কারণ Broker গুলা জানত কোন কোন বাংকের কি প্রয়োজন, কোন ব্যাংকের securities বা অর্থ প্রয়োজন এবং তাদের মধ্যে মধ্যস্থকারী হিসেবে লেনদেন সম্পাদন করতো হার্শাদ মেহতার Growmore Company.
তবে এতে হার্শাদ মেহতার কুখ্যাত scam কিভাবে জড়িত!? এখানেই আসে পুরো ব্যবস্থাটির একমাত্র Loophole টি। মোট ১৫ দিনের মধ্যে হয়ে থাকতো এই দরকষাকষি তথা ডিল আর এই সিরিজে 1992 সালের এই 'Financial Fraud' সাক্ষী হিসেবে আমাদের সামনে এসেছে যেখানে দেখানো হয়েছে এই ১৫ দিনের মধ্যে কি ঘটানো সম্ভব৷ হার্শাদ এই ১৫ দিনে SBI হতে 500 cr rupee নেয় এবং এর বিনিময়ে তাদেরকে Securities দেওয়ার কথা ছিল৷ তার প্রতিষ্ঠান Growmore এই অর্থ সরাসরি Share Market এ বিনিয়োগ হিসেবে কাজে লাগায় এবং এই বিশাল ঝুঁকি নিয়ে অন্য ব্যাংকের টাকা দিয়ে সে প্রফিট অৰ্জন করে। হার্শাদ মেহতার এই Loopholeটির সুবিধাভোগ করে প্রফিট অর্জন অনেকের কাছে একদম মনোমুগ্ধকর আবার অনেকের মতে সবচেয়ে জঘন্য পাপ!!!